ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮৪টি পরিবারের মধ্যে ঢেউটিন ও টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পাঠানো এসব উপকরণ বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও তিন হাজার টাকা দেওয়া হয়। নীলফামারী-১ আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক বসুনিয়া, ইউএনও সাবিহা সুলতানা প্রমুখ।