ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদীভাঙনে ক্ষতিগ্রস্ত গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ৫০ জনকে ১৫ কেজি করে চাল, এক কেজি চিনি এবং এক কেজি করে ডাল বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ইউনিয়নের বাদামের চর গ্রামে এসব ত্রাণ বিতরণ করেন জাতীয় পার্টির (জাপা) সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি শামীম হায়দার পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক আবদুল মান্নান মণ্ডল, দপ্তর সম্পাদক হাদীউল ইসলাম, কাপাসিয়া ইউনিয়ন জাপার সভাপতি জালাল মিয়া প্রমুখ।