ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট, খারজানি, বাটকামারি, পারদিয়ারা, কুন্দেরপাড়া, কড়ইবাড়ি গ্রামে গতকাল শুক্রবার ত্রাণ বিতরণ করা হয়েছে। এসব গ্রামের দেড় হাজার পানিবন্দী মানুষের প্রত্যেককে ১০ কেজি চাল দেওয়া হয়। সদর উপজেলার ইউএনও আশরাফুল মমিন খানের নেতৃত্বে বিতরণকারী দল নৌকায় করে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এসব ত্রাণ বিতরণ করে। এ সময় কামারজানি ইউপির চেয়ারম্যান আবদুস সালাম, কামারজানির স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাদ্দাম হোসেন, কৃষি কর্মকর্তা মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।