ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয়জনের আয়োজনে স্থানীয় তরুণ-যুবকদের সংগ্রহ করা চাল ত্রাণ হিসেবে বিতরণ করা হয়। গতকাল রোববার সকালে এনায়েতপুর থানা সদরের সোনালী ব্যাংক চত্বরে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনায়েতপুর চৌহালী প্রেসক্লাবের সভাপতি আবদুস ছামাদ। উপস্থিত ছিলেন চৌহালীর ইউএনও রেজাউল বারী, থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক জেহাদুল ইসলাম প্রমুখ। চার ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০ জনের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।