ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ও গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ গতকাল রোববার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ঘাট ও ফুটানী বাজার এলাকায় বন্যার্ত মানুষের মধ্যে মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, চাল, ডাল, তেল, লবণ, পানি বিশুদ্ধকরণ বড়ি, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানি, শাড়ি ও কাপড় বিতরণ করেন। হারুন অর রশীদ বলেন, বিভিন্ন উৎসব ও পার্বণে বাংলাদেশ পুলিশ যেমন জনগণের পাশে আছে, তেমনি বন্যা ও প্রাকৃতিক দুর্যোগেও তাদের পাশে আছে ও থাকবে।