প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বন্যার্ত ও দৌলতদিয়া এলাকার নদী ভাঙনকবলিত মানুষের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও একটি বেসরকারি সংস্থা ত্রাণসামগ্রী বিতরণ করেছে। গতকাল সোমবার ২ নম্বর ওয়ার্ডের এক শ বন্যার্ত পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, খাওয়ার স্যালাইন, দেশলাই, মোমবাতিসহ ত্রাণ বিতরণ করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল। এ সময় হাজরা খাতুন বলেন, ‘২০ দিন ধইরা পানিতে হাবুডুবু খাইতেছি। আমাগো কেউ খোঁজ নেয় নাই। অহন এই তেরান পাইয়া বুকটা ভইরা গেছে।’ এর আগে দৌলতদিয়ার পদ্মা তীরবর্তী ফেরি ও লঞ্চঘাট এলাকার তিন শ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল। তাঁর পরিচালিত ভাই ভাই সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্যোগে এসব বিতরণ করা হয়।