ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলায় বন্যার্ত মানুষদের মধ্যে গতকাল দুপুরে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে৷ উপজেলা প্রশাসন সূত্রেজানা গেছে, জেলা সদরসহ ছয়টি উপজেলায় বন্যা হয়েছে৷ এসব উপজেলার বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবারসহ বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে৷ গতকাল দুপুরে সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বন্যাদুর্গত মানুষদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করে উপজেলা প্রশাসন৷ পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৩০০ পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়৷ এ সময় ঢাকা বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মজিবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন৷