ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের ছাপড়া মসজিদ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারের লোকজনের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি ও ১ কেজি চিড়া দেওয়া হয়। ত্রাণ বিতরণ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র হাজেরা বেগম, ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার সারোয়ার হোসেন, স্থানীয় বাসিন্দা পিএম মোর্শেদ, ওসমান মিয়া প্রমুখ।