ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন নাহিদ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রোববার সকালে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বন্যাকবলিত ২৫০টি পরিবারের প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, আধা কেজি লবণ, দুই কেজি চিড়া, এক কেজি গুড়, দুই কেজি আলু, একটি হুইল সাবান, দুটি পাউরুটি, এক লিটার সয়াবিন তেল, পাঁচটি ওরস্যালাইন, ১০টি করে নাপা ও প্যারাসিটামল ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও একটি করে শাড়ি দেওয়া হয়। ইউনিয়নের কেতকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম, গাইবান্ধা নাহিদ ফাউন্ডেশনের উপদেষ্টা আমিনুল ইসলাম, আলমগীর হোসেন ও রকিবুল হক চৌধুরী।