ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বন্যার্তদের মধ্যে গতকাল রোববার ত্রাণসামগ্রী বিতরণ করেছে একতা সমাজকল্যাণ সংস্থা নামের একটি সামাজিক সংগঠন। উপজেলার মহাদবেপুর ইউনিয়নের ১৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা বলেন, স্থানীয় তরুণেরা নিজেরা টাকা জোগাড় করে এ ত্রাণ কেনেন। পরে তাঁরা সাহিলী গ্রামে বন্যাদুর্গতদের মধ্যে চিড়া, গুড়, বিস্কুট ও স্যালাইন বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সংগঠনের সভাপতি ইসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।