ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ও আলীয়াবাদ ইউনিয়নের ২৫০টি বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে ফরিদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে আলীয়াবাদ ইউনিয়নের ভাজনডাঙা খেয়াঘাট এলাকায় দুর্গত প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল দেওয়া হয়। এ সময় ফরিদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল কর্মকর্তা কাজী আসাদুজ্জামান, ডিক্রিরচর ইউপি চেয়ারম্যান সাদিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।