ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় বন্যাদুর্গত মানুষকে গতকাল বুধবার ত্রাণসামগ্রী ও টাকা দিয়েছে সাভার পৌরসভা কর্তৃপক্ষ। এ ছাড়া ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও টাকা দিয়েছেন। গতকাল বুধবার সকালে ঘিওরের বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্গত ২০০ পরিবারকে ত্রাণসামগ্রী ও নগদ টাকা দেন সাভারের মেয়র মো. আবদুল গনি। এ সময় বানিয়াজুরী ইউপির চেয়ারম্যান আবুল কাসেম, পৌর কাউন্সিলর সেলিম মিয়া, নূরে আলম সিদ্দিকী, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিনুর বেগম ও বানিয়াজুরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখতারুজ্জামান উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টাকা দেন ৫০টি পরিবারকে।