ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল চরের বন্যাদুর্গত ৬০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেডের ইগলু আইসক্রিম ইউনিটের পক্ষ থেকে গতকাল দুর্গত মানুষের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, মুড়ি, গুড় ও খাবার স্যালাইন। ত্রাণ বিতরণ কার্যক্রমে ইগলু আইসক্রিমের সিইও জি এম কামরুল হাসান, ন্যাশনাল সেলস ম্যানেজার মাজেদুল হক, উত্তরবঙ্গের আঞ্চলিক ব্যবস্থাপক মজির উদ্দিন আহমেদ প্রমুখ অংশ নেন।