প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর সদর উপজেলার তিনটি ইউনিয়নের বন্যার্ত ৮০০ পরিবারকে ত্রাণসামগ্রী দিয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। ফরিদপুর লায়ন্স ক্লাবের সহযোগিতায় গতকাল শুক্রবার সকালে শহরতলির ধলার মোড়ে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবের গভর্নর কল্পনা রাজিউদ্দিন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ফরিদপুর জেলা লায়ন্স ক্লাবের সভাপতি সাজিদ আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্লাবের ফার্স্ট ভাইস গভর্নর রবিউল হক, বি এম মহিউদ্দিন, শামসুল আলম চৌধুরী, অপরেশ রায় প্রমুখ। পরে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে পরিবারপ্রতি ১০ কেজি করে চাল, এক কেজি চিনি, এক লিটার তেল, এক কেজি লবণ, তিন কেজি আলু, ওরস্যালাইন ও পানি বিশুদ্ধকরণ বড়ি।