ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নে বন্যার্ত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সংসদের কৃষিবিষয়ক সম্পাদক আলী আশরাফের ব্যক্তিগত অর্থায়নে গতকাল দুপুরে এ ত্রাণ বিতরণ করা হয়। ইউনিয়নের বরঙ্গখোলা গ্রামে ত্রাণ বিতরণের সময় আলী আশরাফ ছাড়াও উপস্থিত ছিলেন জিয়া পরিষদের জেলা শাখার সহসভাপতি এনামুর রহমান, স্থানীয় বিএনপির নেতা মিনহাজ উদ্দিন, আজম আলী, মো. সফিউদ্দিন প্রমুখ। আলী আশরাফ বলেন, বন্যার পানি নেমে গেলেও দিনমজুর ও শ্রমিকদের অনেকেই বেকার বসে আছেন। সমাজের অর্থশালী ও বিত্তবানদের কর্মহীন এসব দিনমজুর এবং তাঁদের পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসা উচিত।