ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরে বন্যার্ত, গরিব ও দুস্থ লোকজনের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম। মতলব দক্ষিণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা পিআইও হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারহানা আক্তার প্রমুখ। পিআইও হুমায়ুন কবির বলেন, উপজেলার ছয় ইউনিয়নের বন্যাপীড়িত ৭২ জন দরিদ্র ব্যক্তিকে ত্রাণ দেওয়া হয়। প্রত্যেকে পান ৬৫২ টাকার ত্রাণসামগ্রী।