ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার পদ্মার ভাঙনকবলিত দিয়াড়-বাহাদুরপুর চর, চর জাজিরা, নওসারা-সুলতানপুর ও দিয়াড়-শঙ্করপুর চর এলাকায় গতকাল শনিবার প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল ইসলাম বলেন, ৬০০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল ও নগদ ২০০ টাকা ত্রাণ দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁদের মধ্যে খাবার স্যালাইন, ওষুধ ও টিউবওয়েল উঁচু করার ক্ষুদ্র যন্ত্রাংশ বিনা মূল্যে বিতরণ করা হয়।