ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার বন্যাদুর্গত পরিবারের মধ্যে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) ত্রাণ বিতরণ করেছে। পরিবারগুলোকে চিড়া, চিনি, খাওয়ার স্যালাইন, খাওয়ার পানি, মোমবাতি ও দেশলাই দেওয়া হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন আলাতুলি ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক ওসমান আলী মিয়া, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ শাহরিয়ার কবীর প্রমুখ। ওসমান আলী মিয়া বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় সব সময় অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।