প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ পৌর এলাকায় গতকাল রোববার ৩০০ দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুর রাজ্জাক। ব্যক্তিগত উদ্যোগে তিনি প্রতিটি পরিবারকে পাঁচ কেজি করে আটা দেন। সকালে পৌরসভার পূর্ব দাশড়া এলাকায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, কাউন্সিলর আবদুর রাজ্জাক, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, স্থানীয় সামাজিক সংগঠন নবজাগরণ সংসদের সভাপতি বশির রেজা প্রমুখ।
মানিকগঞ্জ প্রতিনিধি