ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গতকাল শুক্রবার বন্যা এবং নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চারটি ইউনিয়নের এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে জেলা প্রশাসন। ইউএনওর কার্যালয় জানায়, উপজেলায় বন্যা এবং যমুনা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণের জন্য জিআর কর্মসূচির আওতায় ১০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। গতকাল জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস উপজেলার চরকাটারী ইউনিয়নের ৪২৪টি, খলসীর ১৯২টি, জিয়নপুরের ৩০৭টি এবং চকমিরপুরের ৭৭টি পরিবারের মধ্যে এসব চাল বিতরণ করেন।