ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল এসব এলাকার প্রায় ৭০০ জনের মধ্যে প্রত্যেককে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল ও এক কেজি চিড়া দেওয়া হয়। জনতা ব্যাংক লিমিটেড রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মসীয়ুর রহমান, উপমহাব্যবস্থাপক কাজী খলিলুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক আবদুর রশিদ।