ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে নদীভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্ত ২০৫টি পরিবারের মধ্যে গতকাল শনিবার দুপুরে রাজধানীর এমিরেটস স্কাইকার্গো বাংলাদেশের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা–কর্মচারীদের নিজস্ব অর্থায়নে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার নুরু মণ্ডলপাড়ায় আশ্রয় নেওয়া প্রতিটি পরিবারকে চাল, ডাল, আলু, চিড়া, গুড়, লবণ, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ও খাওয়ার স্যালাইন দেওয়া হয়। এ সময় সাংসদ কাজী কেরামত আলী, উপজেলা পরিষদের
চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, এমিরেটস স্কাইকার্গোর ব্যবস্থাপক শেখ ইদ্রিস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।