ত্রাণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বেলকুচি, কাজীপুর ও চৌহালী উপজেলায় দুস্থ বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম গতকাল শনিবার শেষ হয়েছে। বিদেশি সংস্থা কর্ডএইড নেদারল্যান্ডসের অর্থায়নে কনসার্ন ইউনিভার্সাল বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা মানবমুক্তি এই ত্রাণ বিতরণ করে। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় তিনটি উপজেলার প্রত্যন্ত এলাকার সাড়ে তিন হাজার দুস্থ মানুষের প্রত্যেককে প্রায় ছয় হাজার টাকা মূল্যের ত্রাণ দেওয়া হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সহায়তা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান আল আমিন, মানবমুক্তি সংস্থার উপপরিচালক আমির হোসেনসহ দাতা সংস্থার প্রতিনিধিরা।