ত্রাণ বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মাদারগঞ্জে বন্যায় বাঁধ ভেঙে বাড়িঘর যমুনা নদীতে বিলীন হওয়া ২০টি পরিবারের প্রতিটিকে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ছয় হাজার টাকা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ জন কৃষকের মধ্যে রোপা আমনের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ইউএনওর কার্যালয় চত্বরে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আনোয়ার ফারুক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্বাস আলী, জামালপুরের জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান ত্রাণ ও চারা বিতরণ করেন।