ত্রাণ বিতরণে অনন্ত জলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র অভিনেতা অনন্ত জলিল গতকাল রোববার সকালে নাটোরের সিংড়ার চলনবিল এলাকার বন্যাদুর্গত ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৬০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে বেলা ১১টায় ত্রাণ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। তাঁকে সঙ্গে নিয়ে অনন্ত জলিল ১০টি পরিবারকে ঢেউটিন ও নগদ টাকা, চাল-ডাল এবং শাড়ি বিতরণ করেন। অনন্ত জলিলের স্ত্রী চলচ্চিত্র অভিনেত্রী বর্ষা ও তাঁর প্রবাসী বন্ধু আহাদ খান এ সময় উপস্থিত ছিলেন। নাটোর প্রতিনিধি