ত্রাণ মন্ত্রণালয়ের চার কোটি টাকা বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসের ঘটনায় হতাহত ব্যক্তিদের সহায়তার জন্য চার কোটি টাকা বরাদ্দ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারপিছু ২০ হাজার টাকা ও আহত ব্যক্তিদের পাঁচ হাজার টাকা করে সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।