ত্রাণসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা-তীরবর্তী নদীভাঙন ও বন্যাদুর্গত এলাকার এক হাজার মানুষের মাঝে গতকাল রোববার বিকেলে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে এ ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়। মোট ১০ মেট্রিক চাল বিতরণ করা হয়। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন।