ত্রাণসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল শুক্রবার দুপুরে ইউনিয়নের নদীভাঙা ও বন্যার্ত ৫০০ মানুষের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারলাইনস অপারেটরস কমিটির সহযোগিতায় চাল, চিড়া, মুড়ি, তেল, ডাল, লবণ, খাওয়ার স্যালাইন, মোমবাতি, দেশলাইসহ ১৫ কেজি ওজনের একেকটি বস্তা দেওয়া হয়।