ত্রাণে অনিয়ম বন্ধের দাবিতে স্বাক্ষর সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে হাওর এলাকাকে দুর্গত ঘোষণা, ক্ষতিগ্রস্ত কৃষকদের সব ঋণ মওকুফ, জলমহালের ইজারা বাতিল, রেশন ও ত্রাণ নিয়ে অনিয়ম বন্ধসহ বিভিন্ন দাবিতে গতকাল রোববার শহরে স্বাক্ষর সংগ্রহ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গত শনিবারও শহরের বিভিন্ন এলাকায় স্বাক্ষর সংগ্রহ করা হয়।

শহরের আদালত প্রাঙ্গণ, পুরাতন বাসস্টেশন, মেজর ইকবাল রোড, মধ্যবাজার, আলফাত স্কয়ার, ডিএস রোডসহ বিভিন্ন এলাকার সংগঠনের কর্মীরা গণমানুষের স্বাক্ষর সংগ্রহ করেন।