ত্রাণের জন্য অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট সে দেশের সেনাবাহিনীর অভিযান শুরু হয়। অভিযান চলাকালে সহিংসতা থেকে বাঁচতে এ পর্যন্ত সোয়া চার লাখ রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বলছে, দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা থেকে ২৭০ মেট্রিক টন চাল ও আটা সহায়তা পাওয়া গেছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর চিকিৎসা, খাদ্য, আশ্রয়সহ সব ধরনের সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) চার মাস ধরে চার লাখ পরিবারকে খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

গত বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার রোহিঙ্গা শিবিরে ত্রাণ নেওয়ার কয়েকটি মুহূর্ত।

বৃষ্টির মধ্যে ত্রাণের আশায় রাস্তার ধারে বসে আছে এক শিশু।
বৃষ্টির মধ্যে ত্রাণের আশায় রাস্তার ধারে বসে আছে এক শিশু।
ত্রাণ নিয়ে গাড়ি এলে এভাবেই ঝাঁপিয়ে পড়ে রোহিঙ্গা শরণার্থীরা।
ত্রাণ নিয়ে গাড়ি এলে এভাবেই ঝাঁপিয়ে পড়ে রোহিঙ্গা শরণার্থীরা।
অনেক হুড়োহুড়ির পর মিলেছে কয়েকটি পানির বোতল।
অনেক হুড়োহুড়ির পর মিলেছে কয়েকটি পানির বোতল।
বৃষ্টির কারণে ত্রাণ নিতে সমস্যায় পড়ছে রোহিঙ্গারা। এভাবেই কাদামাটি মেখে ত্রাণ সংগ্রহের চেষ্টা শরণার্থীদের।
বৃষ্টির কারণে ত্রাণ নিতে সমস্যায় পড়ছে রোহিঙ্গারা। এভাবেই কাদামাটি মেখে ত্রাণ সংগ্রহের চেষ্টা শরণার্থীদের।
ত্রাণ নিয়ে দুই রোহিঙ্গা শিশুর কাড়াকাড়ি।
ত্রাণ নিয়ে দুই রোহিঙ্গা শিশুর কাড়াকাড়ি।