প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রাণের দাবিতে গতকাল শনিবার দুপুরে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজার এলাকায় গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ওপর দুই শতাধিক কৃষক ও বন্যাকবলিত এলাকার মানুষ অবস্থান কর্মসূচি পালন করেছে।
বন্যার্তদের মধ্যে পর্যাপ্ত ত্রাণ বিতরণের দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর শাখা এ কর্মসূচির আয়োজন করে। দুপুর ১২টা থেকে বেলা দুইটা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মিহির ঘোষ, সম্পাদক মণ্ডলীর সদস্য সন্তোষ বর্মন ও ময়নুল কবির, সিপিবি সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম প্রমুখ।