ত্রাণ দিলেন এআইইউবির সাবেক শিক্ষার্থীরা

করোনাভাইরাসের সংক্রমণের ফলে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়া ডিইএ–এআইইউবির ৭৬ জন সদস্য মিলে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে গতকাল সোমবার দেশের পাঁচ জেলায় হতদরিদ্র ও অসহায় মানুষকে খাদ্য ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। এর মাধ্যমে তাঁরা তাঁদের ‘এগিয়ে আসুন’ কার্যক্রমের শুরু করেছে।
কার্যক্রমটির প্রথম পর্যায়ে সামাজিক দূরত্ব মেনে প্রায় ২৫০ পরিবারকে সহায়তা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আরও কয়েক শ পরিবারকে খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতিমধ্যে ঢাকা, যশোর, নেত্রকোনা, চাঁদপুর ও নোয়াখালী জেলায় ত্রাণ বিতরণের মাধ্যমে শুরু হয়েছে এ কার্যক্রম। এ ছাড়া চট্টগ্রাম, দিনাজপুর, ঠাকুরগাঁও ও বরিশাল জেলাতে এই সহায়তা কার্যক্রম চলবে।
করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে ডিইএ–এআইইউবির সদস্যরা সেবামূলক কাজ করার উদ্যোগ নেন এবং সেটি এগিয় আসুন কার্যক্রমের মাধ্যমে শুরু করেন।