ত্রি-বার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ফয়েজুল কবির সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সকালে সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ এ বি এম তালেব আলী।