ত্রিনিদাদ ও টোবাগো সফরে ভিসা লাগবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিনিদাদ ও টোবাগো ভ্রমণ করতে বাংলাদেশি নাগরিকদের কোনো প্রকার ভিসার প্রয়োজন পড়বে না। নয়াদিল্লির ত্রিনিদাদ ও টোবাগোর সফররত রাষ্ট্রদূত পন্ডিত মনিইদো পারসাদ গতকাল বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে মন্ত্রণালয়ে সাক্ষাত্কালে এ কথা বলেন।বৈঠকে তাঁরা উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, বিদ্যুৎসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। মনিইদো পারসাদ পররাষ্ট্রমন্ত্রীকে জানান, বাংলাদেশ থেকে দুটি বাণিজ্য মিশন ত্রিনিদাদ ও টোবাগো সফর করেছে এবং সেদেশে বাংলাদেশের রপ্তানি চার মিলিয়ন মার্কিন ডলার থেকে ৫৮ মিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। তথ্য বিবরণী।