ত্রিপক্ষীয় চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের জন্য সরকারকে ২০ মিলিয়ন ইউরো দেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তিন পক্ষের মধ্যে গতকাল এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর সোনারগাঁও হোটেলে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইএলওর মহাপরিচালক গাই রাইডার বলেন, মধ্যম আয়ের দেশ হতে গেলে বাংলাদেশকে দক্ষ কর্মী তৈরি করতে হবে। এই প্রকল্প এতে ইতিবাচক ভূমিকা রাখবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দক্ষ কর্মী শুধু দেশের জন্য নয় বিদেশেও বেশি বেতনের চাকরির নিশ্চয়তা দেয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক ও ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিয়ের মায়াদু।