ত্রিপুরা থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা থেকে বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। গত মঙ্গলবার ত্রিপুরার বিদ্যুৎশক্তি মন্ত্রী মানিক দের সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী সেখানে সাংবাদিকদের এ কথা বলেন। সন্দ্বীপ বলেন, দক্ষিণ ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র থেকে বাংলাদেশে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের অঙ্গীকার করেছে ভারত। এ জন্য পশ্চিম ত্রিপুরার পাওয়ার গ্রিড থেকে বাংলাদেশের কুমিল্লা পর্যন্ত একটি সরবরাহ লাইন স্থাপন করা হবে। টাইমস অব ইন্ডিয়া