প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ প্রকল্প থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। আগামী ২৭ নভেম্বর বিদ্যুৎ বিক্রয়ের এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরার বিদ্যুৎমন্ত্রী মানিক দে। ভারতের দ্য ইকোনমিক টাইমস-এ গতকাল শুক্রবার এ বিষয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে।
মানিক দে বলেন, বাংলাদেশ ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে বিদ্যুৎ কিনতে আগ্রহী। ৭২৬ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন গোমতী জেলার এই প্রকল্প থেকে বিদ্যুৎ রপ্তানির চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে গত বুধবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের যৌথ বৈঠকে। তিনি বলেন, বৈঠকে বিদ্যুতের মূল্য নির্ধারণ করা যায়নি। সিদ্ধান্ত হয়, আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় আরেকটি বৈঠকে মূল্য নির্ধারণ করা হবে।