ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন শেখ হাসিনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবর্তনে যোগদান ও সম্মানসূচক ডি লিট ডিগ্রি গ্রহণের জন্য ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার রাতে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অরুণোদয় সাহা প্রথম আলোকে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তাঁদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। গত মঙ্গলবার বিকেলে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পাঠানো ফ্যাক্সবার্তায় এ কথা জানানো হয়। উপাচার্য আরও জানান, আগামী সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। ওই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি প্র্রতিভা পাতিল। ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত মার্চ মাসে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নেয় ত্রিপুরার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়।