ত্রিপুরা সীমান্ত দুই বছরের মধ্যে বন্ধ হতে পারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সঙ্গে ভারতের আসাম রাজ্যের ২৬২ কিলোমিটার সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার পর দেশটির কেন্দ্রীয় সরকার এখন ত্রিপুরা সীমান্তও বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা করছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত ব্যবস্থাপনা সচিব সুশীল কুমার সম্প্রতি ত্রিপুরা রাজ্যে সীমান্ত উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করে এ কথা বলেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা বিশ্বের পঞ্চম দীর্ঘতম স্থলসীমান্তরেখা। ত্রিপুরা পরিদর্শনকালে সুশীল কুমার একটি পর্যালোচনা বৈঠক করেন।
সুশীল কুমার বলেন, প্রয়োজনে বেড়া দেওয়া হবে। ত্রিপুরার পাশাপাশি তিনি মেঘালয় ও পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়েও আলোচনা করেছেন। সব খানেই সীমান্তে বেড়া সম্পূর্ণ করার চেষ্টা চলছে। দুই বছরের মধ্যে ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।