ত্রিপুরা সীমান্তে জিরো লাইনে বেড়া নির্মাণে বাংলাদেশের সম্মতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপুরা রাজ্যের সীমান্তে জিরো লাইনের নয়টি স্থানে ভারতকে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমতি দিয়েছে বাংলাদেশ। নয়াদিল্লির সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল সোমবার এ খবর দিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।কর্মকর্তারা বলেন, ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ওই সম্মতি দিয়েছে। নয়টি স্থানের মধ্যে রয়েছে: আখাউড়া আন্তর্জাতিক তল্লাশি ফাঁড়ি, কসবা কালীমন্দির এলাকা, আগরতলা বিমানবন্দর, পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর বাজার ও সিধাই মেইন রোড, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়া ও সাবরুম এলাকা এবং উনাকতি জেলার কৈলাশহর।ভারত এর আগে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের সীমান্তের ৮৩৩ কিলোমিটারে কাঁটাতারের বেড়া নির্মাণের অনুমোদন দিয়েছিল। পিটিআই।