ত্রিপুরায় অমর একুশে পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যেও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাহান্নর ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে ত্রিপুরা সরকারের পাশাপাশি আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের তরফে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাহান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে এক আলোচনা সভায় অংশ নেন ত্রিপুরার তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ভানুলাল সাহা, শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী প্রমুখ। বাংলাদেশের পদাতিক শিল্পীগোষ্ঠীও আগরতলায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়। দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্ত হাটেও ভারত ও বাংলাদেশের শিল্পীরা দিনটি পালন করেন। ত্রিপুরা প্রতিনিধি