ত্রিপুরায় আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ৫ এপ্রিল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় ডায়মন্ড সিমেন্ট-পোর্ট্রেট চার দিনের আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ৫ এপ্রিল থেকে শুরু হবে।
আলোকচিত্র–বিষয়ক জার্নাল পোর্ট্রেট আগরতলা প্রেসক্লাবের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করছে। বাংলাদেশ ও ত্রিপুরার আলোকচিত্রশিল্পীদের ছবির প্রদর্শনী, কর্মশালা, আলোকচিত্র–বিষয়ক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন থাকবে এই উৎসবে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার আগরতলার সিটি হল গ্যালারিতে উৎসব উদ্বোধনের কথা রয়েছে। চট্টগ্রামসহ বাংলাদেশের আলোকচিত্রী, জ্যেষ্ঠ সাংবাদিকসহ ৫৫ জনের প্রতিনিধিদল এ উৎসবে অংশগ্রহণ করছে।
এ উপলক্ষে গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে উৎসবের লোগোর মোড়ক উন্মোচন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক হাকিম আলী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার। এ সময় উৎসবের প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ, পোর্ট্রেট সম্পাদক রূপম চক্রবর্তী, সমন্বয়ক সাইফ আজাদ উপস্থিত ছিলেন।
২০১১ সাল থেকে পোর্ট্রেট দেশে এই আলোকচিত্র উৎসবের আয়োজন করে আসছে। এবার এটি আন্তর্জাতিক রূপ পেল। বিজ্ঞপ্তি।