প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় ওস্তাদ আলাউদ্দিন খানের বাড়ি ও জাদুঘরে মৌলবাদী আক্রমণের প্রতিবাদে পথে নামলেন আগরতলার বুদ্ধিজীবীরা। গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে লেখক-শিল্পী-সাংবাদিকেরা একই সঙ্গে প্রতিবাদ জানান পাকিস্তানের পেশোয়ারে বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলার। ত্রিপুরার কবি রাতুল দেববর্মা, সাংবাদিক সমীর ধর ছাড়াও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া থেকে মণির আহমেদের নেতৃত্বে বেশ কয়েকজন এই প্রতিবাদ সভায় যোগ দেন।