ত্রিপুরায় ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানের উদ্বোধন ১১ নভেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ নভেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের চোট্টাখলায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মরণে তৈরি ভারত-বাংলাদেশ মৈত্রী উদ্যানের উদ্বোধন হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এ উদ্যানের উদ্বোধন করবেন। চোট্টাখলায় ১৯৭১ সালে স্থাপন করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প। এখান থেকেই মুক্তিযোদ্ধারা সংঘবদ্ধ হয়ে নোয়াখালী, কুমিল্লা ও ফেনীতে গিয়ে লড়াই করত পাকিস্তানি বাহিনীর সঙ্গে।উদ্যানটি গড়া হয়েছে ২০ হেক্টর জমির ওপর। ত্রিপুরার বন বিভাগ দিয়েছে এই জমি। ত্রিপুরার বনমন্ত্রী জীতেন চৌধুরী এ উদ্যান নির্মাণের মূল উদ্যোক্তা।