ত্রিবার্ষিক নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা কাঠ ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচন গত সোমবার অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মফিজুল ইসলাম, সহসভাপতি পদে মকবুল হোসেন, সাধারণ সম্পাদক পদে মুনসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিরাজুল ইসলাম, সাংগঠনিক পদে আবু বক্কর ছিদ্দিক এবং সদস্য পদে সুজা মিয়া, আবদুর রশিদ, ফজলুর রহমান, আবু বক্কর ছিদ্দিক নির্বাচিত হয়েছেন। উপজেলার মেইল বাসস্ট্যান্ডে সমিতির কার্যালয়ে সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল নির্বাচন পরিচালনা করেন।