ত্রিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল রোববার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে স্থানীয় পান্টি বাজারে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান খান। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী মিয়া এতে সভাপতিত্ব করেন। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান। পরে কামরুজ্জামান মোল্লাকে সভাপতি ও শামীউর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।