প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর শহরের একটি মিলনায়তনে গতকাল শনিবার সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক মো. শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান, জেলা শিক্ষক সমিতির সভাপতি হোসেন হায়দার প্রমুখ। সদর উপজেলার ৭৮টি মাধ্যমিক বিদ্যালয়ের দেড় হাজার শিক্ষক সম্মেলনে অংশ নেন।