ত্রিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে সকালে এ সম্মেলন হয়। এতে বি এম শুকুর আলীকে সভাপতি ও ধ্রুব কুমার ভদ্রকে সাধারণ সম্পাদক করে ৬৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সম্মেলন উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সাংসদ শেখ হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সাংসদ বি এম কবিরুল হক। এস এম হায়াতুজ্জামানের সভাপতিত্বে এবং শিকদার আব্দুল জলিলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাওছার আলী শেখ প্রমুখ। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি