প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ বছর পর গতকাল রোববার নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। সকালে লোহাগড়া কমিউনিটি সেন্টারে ওই সম্মেলন শুরু হয়। পরে কমিটি ঘোষণা ছাড়াই সম্মেলন শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস। উদ্বোধন করেন কৃষক লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ফজলুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক গোলাম মোর্শেদ।