ত্রিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলা জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নিতপুর কপালীর মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আকবর আলীকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি, আবদুল হাইকে সাধারণ সম্পাদক ও মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা জাহের আলী।